spot_img

ভারত থেকে আসা অক্সিজেন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর পশ্চিম প্রান্তে খালাস করা হবে

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ভারত থেকে ট্রেনে আসা ২০০ টন তরল অক্সিজেন বঙ্গবন্ধু  রেলওয়ের  সেতু পশ্চিম প্রান্তে রোববার সকাল ১০টায় খালাস করা হবে।

ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে স্থানীয় সময় সকাল ১০টায় দশটি কন্টেইনারে তরল অক্সিজেন নিয়ে একটি অক্সিজেন ট্রেন বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে।

বেনাপোল সংবাদদাতা ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পরিচালক মতিয়ার রহমানের বরাত দিয়ে জানান, স্বাধীনতার পর এই প্রথম করোনকালীন সময়ে রেলওয়েতে ১০টি কনটেইনারে ২০০ টন অক্সিজেন নিয়ে শনিবার রাত ৯ টার দিকে ট্রেনটি বেনাপোল রেলস্টেশনে এসে পৌঁছায়। কাস্টমসের শুল্কায়ন কার্যক্রম  শেষে এই অক্সিজেন যমুনা বঙ্গবন্ধু সেতুর  পশ্চিম পাশে আনলোড করা হবে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান জানান, এই  প্রথম বেনাপোল স্থল বন্দর দিয়ে রেলপথে অক্সিজেন আমদানি করা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ