spot_img

ভারতের সিমলায় খাদে গড়িয়ে গেল বাস, মৃত ২৮

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ২০ জুলাই, ২০১৭ ।

 

ভারতের হিমাচল প্রদেশের সিমলার রামপুরের কাছে খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। মৃতের সংখ্যা কমপক্ষে ২৮। আহত ৯। কিন্নৌর থেকে সোলান যাচ্ছিল বাসটি। সিমলা থেকে ১২৫ কিলোমিটার দূরে আচমকাই খাদের দিকে গড়িয়ে যায় বাসটি।

প্রাথমিকভাবে অনুমান নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি খাদে পড়ে যায়। যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধারকাজ। অভিশপ্তটি বাসটি থেকে বের করে আনা হচ্ছে মৃতদেহ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ