ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ২০ জুলাই, ২০১৭ ।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে মাইন বিস্ফোরণে কট্টরপন্থী ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের অনুগত সাত জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়া’র।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, মঙ্গলবার পাচিরাগাম জেলার গোদারি গ্রামে এ ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর গাড়ি বহর লক্ষ্যকরে হামলা চালাতে রাস্তার পাশে পেতে রাখার জন্য মাইন তৈরি করার সময় এ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই সাত জন নিহত হয়।
তবে এ ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত আইএসের কোন মন্তব্য পাওয়া যায়নি।
কাবুলের প্রায় ১২০ কিলোমিটার পূর্বে নানগড়হার প্রদেশের কয়েকটি এলাকায় আইএস জঙ্গিরা সক্রিয় রয়েছে।


























