ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ২৯ জুলাই, ২০১৭ ।

৫৫০ রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার্ড করল ভারত ৷ দ্বিতীয় ইনিংসে পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে মধ্যান্থভোজ পর্যন্ত ৮৫ রানেই দু’উইকেট হারিয়ে ধুঁকছে দ্বীপরাষ্ট্রের ব্যাটসম্যানরা৷হাতে দুদিন সময় থাকলেও গল টেস্টে ইতিমধ্যেই ব্যাকফুটে শ্রীলঙ্কা ৷ প্রথম ইনিংসে ৬৪ রান করা থারাঙ্গা মাত্র দশ রানে শামির বলে আউট হয়ে সাজঘরে ফেরেন ৷
৭৬ রানের পুঁজি নিয়ে ব্যাট করতে নেমে এদিন শতরান হাঁকালেন বিরাট কোহলি৷গল টেস্টের প্রথম ইনিংসে স্বল্প রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ১৩৬ বলে সেঞ্চুরি করলেন ‘ক্যাপ্টেন হট’৷পাঁচ দিনের ক্রিকেটে সাত ইনিংস পরে রানের ছন্দে ফিরলেন ভারত অধিনায়ক৷অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে চূড়ান্ত ব্যার্থ হন বিরাট৷পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ১৭তম টেস্ট সেঞ্চুরি সেড়ে ফেললেন তিনি৷শ্রীলঙ্কার বিরুদ্ধে এটা কোহলির দ্বিতীয় সেঞ্চুরি৷অধিনায়ক হিসেবে এটি কোহলির দশম সেঞ্চুরি ৷


























