আব্দুল কাদের চৌধুরী, ময়মনসিংহ,
জনতারআদালত.কম , ২৯ জুলাই, ২০১৭ ।
নেত্রকোণার পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও চলতি ডিগ্রি শেষ বর্ষের পরীক্ষার্থী নজরুল ইসলাম মন্ডল মনিকে পরীক্ষার কেন্দ্র থেকে অবৈধ ভাবে বহিস্কার করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তোলপাড় শুরু হয়েছে।
এ নিয়ে স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালের কর্মী রতন বাবুর ফেইসবুক ষ্টেটাসের প্রতিবাদে শামীম শেখ নামে একটি আইডিতে লিখেছেন আমি নিজে এই হলে পরীক্ষা দিয়েছি, এমনকি আরও ৪৬ জন পরীক্ষার্থী ছিল এই হলে যদি একজন বলতে পারে মনি নকল নিয়ে ধরা খাইছে তাহলে আমি আপনার বাসার টয়লেটে সারা জীবন পানি নিয়ে দিমু। আর যদি মিথ্যা হয় তাহলে জুতা দিয়া বাইরায়া এলাকা ছাড়া করমু রাজি আছো ?

উল্লেখ্য পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাথে স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালের রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে গত ২৪ জুলাই পূর্বধলা ডিগ্রি কলেজের ডিগ্রি শেষ বর্ষের পরীক্ষার্থী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মনিকে শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে পরিকল্পিত ভাবে বহিষ্কার করা হয়েছে। এব্যাপারে মনি বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য জেলা প্রশাসক নেত্রকোণা বরাবরে লিখিত অভিযোগ করেছে।
অভিযোগে বলা হয় ওই তারিখে পরীক্ষায় অংশ গ্রহন করার জন্য ৭ নম্বর হলে যথারিতি অংশ নেওয়ার কিছু সময় অতিবাহিত হলে তিনি শারীরীক অসুস্থতা বোধ করেন। এক পর্যায়ে পরীক্ষা দিতে না পেরে পরীক্ষার খাতাটি হল কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে সে হল ত্যাগ করে। ওই দিন বিকেলে বিশ্বস্ত সূত্রে বহিষ্কারের বিষটি জানতে পেরে জামায়াতের পৃষ্ঠ পোষক কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমানের কাছে মনি বহিষ্কারের ব্যাপারে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, তোমার খাতার ভিতরে নকল পাওয়া গেছে। তাই তোমাকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে মনি বলেন, আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি ইহা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য উহা সাজানো হয়েছে। সঠিক তদন্ত করিলে বা হলে উপস্থিত পরীক্ষার্থীদের কাছে জানতে চাইলে সকল সত্যতা বেরিয়ে আসবে এবং আমি ইহার ন্যায় বিচার চাই।


























