ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ২০ জুলাই, ২০১৭ ।

প্রত্যাশিতভাবেই ভারতের ১৪ তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ । তিনি ৬৫.৬৫ শতাংশ এবং বিরোধী প্রার্থী মীরা কুমার ৩৪.৩৫ শতাংশ ভোট পেয়েছেন। কোবিন্দের মোট ভোট ৭০২০৪৪ এবং মীরা কুমারের ৩৬৭৩১৪। আগামী ২৫ জুলাই দেশের ১৪ তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন রামনাথ কোবিন্দ। পশ্চিমবঙ্গে মীরা কুমারের পক্ষে ভোট পড়েছে ২৭৩ টি এবং কোবিন্দর পক্ষে ১১ টি । এখানে ১০ টি ভোট বাতিল হয়েছে।
ট্যুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ। এই প্রথম কোন দলিত রাষ্ট্রপতি পেল দেশ।
১৯৪৫ সালের ১ অষ্টোবর কানপুরের পারউখ গ্রামে জন্ম কোবিন্দের। প্রথমে কানপুর বিশ্ববিদ্যালয় থেকে বি.কম অনার্স নিয়ে পাশ করার পর আইন নিয়ে পড়াশোনা করেন তিনি। ১৬ বছর দিল্লি হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে কাজও করেন। ১৯৯৪ সালে প্রথম উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় মনোনীত হন। এবং পরপর দু’বার সংসদের দায়িত্ব সামলেছেন।
১৯৯৮-২০০২ সাল তিনি বিজেপি-র দলিত মোর্চার সভাপতিও ছিলেন। পরবর্তীকালে তিনি রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধিত্বও করেন। ২০১৫ সালে তাঁকে বিহারের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়।


























