spot_img

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নেইমার ?

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ২০ জুলাই, ২০১৭ ।

 

বিদেশের দলবদলের বাজারের এখন আলোচনার শীর্ষে নেইমারের  বার্সেলোনা  ছাড়ার খবর। ব্রাজিলের এক সংবাদমাধ্যম দাবি করেছে নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইন চলে যাচ্ছেন। তাদের দাবি নেইমারকে নাকি একশো পঁচানব্বই মিলিয়ন পাউন্ড দিচ্ছে পিএসজি। এরপরই দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেইমারের দলবদলের খবর।

এই খবরটি এতটাই দ্রুত ছড়ায় যে আসরে নামতে হয় বার্সেলোনাকে। সাংবাদিক সম্মেলন করে বার্সার সহসভাপতিকে জানাতে হয় যে নেইমার বার্সেলোনা ছেড়ে কোথাও যাচ্ছেন না। এমনকি পিএসজিও খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। নেইমারকে নিতে চাইলেও ব্রাজিলিয়ান তারকাকে দেওয়ার মতো অর্থ তাদের নেই বলে দাবি করেছে পিএসজি।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ