ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৩ নভেম্বর, ২০১৭ ।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার (৩৮) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
স্বপ্না উপজেলার জিনোদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামের খলিল মিয়ার মেয়ে। তার স্বামীর নাম গিয়াস উদ্দিন। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সাতমোড়া ইউনিয়নের দশমৌজা গ্রামে স্থানীয় আওয়ামী লীগের সম্মেলন শেষে তিনি নিজ গ্রাম জিনোদপুর ইউনিয়নের চারপাড়ার দিকে যাচ্ছিলেন।
জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বুধবার মধ্যরাতে স্বপ্নার বড় ভাই আমির হোসেন বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে নবীনগর থানায় মামলাটি দায়ের করেন।


























