ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ইতিহাস গড়ার এই টেস্টে শুরু থেকেই ঘূর্ণি জাদুতে ব্যর্থ টাইগার ব্যাটসম্যানরা।
সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের জুটিটা আশা দেখাতে দেখাতেই বিচ্ছিন্ন। ফিরেছেন সাকিব। ২৪ রানে। এবার অবশ্য নাথান লায়ন নন, আঘাত হানলেন অ্যাশটন অ্যাগার। উইকেটের পেছনে ম্যাথু ওয়েডকে ক্যাচ দিয়েছেন ঢাকা টেস্টের ‘ম্যান অব দ্য ম্যাচ’। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬০ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৬৯ রান। মুশফিক ৩৩ ও সাব্বির ৩৪ রানে অপরাজিত আছেন।সাকিবের বিদায়ের পর উইকেটে এসেছেন সাব্বির রহমান।
মধ্যাহ্ন বিরতির আগে ৩৩ রানে ফিরেছিলেন সৌম্য সরকার। বিরতির পর ৩১ রান করে আউট মুমিনুল হক। বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে এই মুহূর্তে ‘আতঙ্ক’ অস্ট্রেলীয় অফস্পিনার নাথান লায়ন। এখন পর্যন্ত পতন হওয়া ৪ উইকেটই নিজের করে নিয়েছেন তিনি। প্রথমে তামিমকে তুলে নিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করেছিলেন। ইমরুল ও সৌম্যর পর তুলে নিলেন মুমিনুলকেও। এর আগে ৬৭ বরে ৩১ রান করেন তিনি।চার ব্যাটসম্যানকেই তিনি আউট করেছেন এলবিডব্লুর ফাঁদে ফেলে। ১৯৩৮ সালের পর এই প্রথম স্পিনার হিসেবে টেস্টে অস্ট্রেলিয়ার বোলিংয়ের শুরুটা করেছেন এই লায়ন।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ২০ রানে জয়লাভ করে বাংলাদেশ। এর ফলে সিরিজে টাইগাররা এগিয়ে আছে ১-০ ব্যবধানে। এই ম্যাচে জয় অথবা ড্র-ই বাংলাদেশের সিরিজ জয়ের জন্য যথেষ্ট হবে। সেটি হলে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের পর কোনো দলের পক্ষে প্রথম টেস্ট সিরিজ জিতবে লাল-সবুজের দল।


























