ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৩১ অক্টোবর, ২০১৭ ।

বিমানে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাব্বির এনাম নামে বাংলাদেশ বিমানের এক পাইলটসহ (ফার্স্ট অফিসার) চার জেএমবি সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪।
আটকৃতরা হচ্ছে- পাইলট সাবিবর এনাম (৩৫), তার সহযোগী মো: আলম (৩৪), আশিক রহমান (২৫) ও সুলতানা পারভিন (৫৫)।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) মো: মিজানুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৪ এর সদস্যরা।
মিজানুর রহমান জানান, র্যাবের হাতে আটক বাংলাদেশ বিমানের পাইলট সাব্বির এনাম রাজধানীর মিরপুর দারুস সালাম রোডে র্যাবের অভিযানে নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী ও জেএমবি’র সদস্য ছিল।


























