spot_img

ইতিহাস বিকৃতি : পাকিস্তানী হাইকমিশনারকে ডেকে ক্ষমা চাইতে বললো ঢাকা

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৩১ অক্টোবর, ২০১৭ ।

ঢাকায় পাকিস্তানী হাইকমিশনার ফেসবুক পাতায় দেয়া একটি ভিডিওতে বাংলাদেশের ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকায় পাকিস্তানের হাই কমিশনারকে তলব করে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশে।

সম্প্রতি পোস্ট করা ওই ভিডিওতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক উল্লেখ করা হয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছিলো।

যদিও পরে সেই পোস্ট সরিয়ে ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে।

তলব পেয়ে বিকেলে পাকিস্তানের হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দিকী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক ও কনস্যুলার) কামরুল আহসানের সাথে সাক্ষাত করেন।

পরে মিস্টার আহসান সাংবাদিকদের জানান যে পাকিস্তানী হাইকমিশনার ফেসবুক পাতায় যে ভিডিও পোস্ট করা হয়েছে তাকে জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলা হয়েছে তার প্রতিবাদ করা হয়েছে বাংলাদেশের তরফ থেকে।

তিনি বলেন, “পাকিস্তানকে বলা হয়েছে বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক এবং তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে”।

বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানী হাইকমিশনারকে আরও বলা হয় যে ইতিহাস বিকৃতি করলে দু’দেশের সম্পর্ক খারাপ হবে এবং এ ধরনের ভুলের জন্য পাকিস্তানকে নি:শর্ত ক্ষমা চাইতে হবে।

পাকিস্তানী হাইকমিশনারকে উদ্ধৃত করে মিস্টার আহসান বলেন ভিডিওটিতে ভুল তথ্য দেয়ার জন্য তারা দু:খ প্রকাশ করেছেন এবং বলেছেন ঘটনাটি ইচ্ছাকৃত নয়।

এছাড়া ভবিষ্যতে এ ধরনের ভুল যেনো না হয় সেজন্যও পাকিস্তানকে সতর্ক করে দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান মিস্টার আহসান।

তবে পাকিস্তানী হাই কমিশনার বা তার তরফ থেকে অন্য কেউ বিষয়টি নিয়ে কোন ধরনের মন্তব্য করেননি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ