spot_img

বিমানবন্দর রেলস্টেশনের ছাউনি ভেঙে আহত ৮

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৩১ আগষ্ট, ২০১৭ ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর বিমানবন্দর থানার রেলওয়ে স্টেশনের যাত্রী ছাউনি হেলে পড়ে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে অন্তত আটজন আহত হয়েছে।

স্টেশনে দায়িত্বরত রেল পুলিশের উপ-পরিদর্শক আকবর আলি বলেন, “পার্বতীপুর থেকে ঈদের বিশেষ ট্রেনটি স্টেশনে পৌঁছলে যাত্রীরা ছাউনি হয়ে ট্রেনে ওঠার চেষ্টা করে। এক পর্যায়ে ছাউনি হেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে অন্তত আট যাত্রী আহত হয়েছে। তবে কারো অবস্থা গুরুতর নয় বলে তিনি জানান।”

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আকবর।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ