spot_img

জেএমবি’র সারোয়ার তামিম গ্রুপের তিন সক্রিয় সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৩১ আগষ্ট, ২০১৭ ।

টাংগাইলে অভিযান চালিয়ে জামাআতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) সারোয়ার তামিম গ্রুপের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার বিকেলে এই অভিযান পরিচালিত হয়।

তারা হচ্ছে- মো. আব্দুল মান্নান (৩০), মো. শমসের ফকির (৩৩) ও জহুরুল খাঁ (৩৫)।

র‌্যাব জানায়, তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি) সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য। ‘ব্রিগেড আদ দার-ই-কুতনীর কমান্ডার বড় হুজুর ওরফে ইমাম মেহেদীর নেতৃত্বে জঙ্গিবাদে অংশ নেয়ার জন্য বুধবার বিকেলে তারা টাংগাইলের ভূয়াপুরে জঙ্গি মান্নানের বাড়ীতে শপথ (বাইয়্যাত) নেয় এবং দেশের যেকোন স্থানে জঙ্গিবাদী কার্যক্রমের জন্য প্রস্তুত ছিল।

র‌্যাব আরও জানায়, এই শপথ এর একটি ভিডিও তাদেও কাছে পাওয়া যায়। যা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন এ্যাপসের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী চ্যানেলে প্রচার করে জঙ্গিবাদে অন্যান্যদের উদ্বুদ্ধ করার কাজে ব্যবহৃত হতো।

আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ