spot_img

বিনামূল্যে জমিসহ ঘর পেল ৫৩ হাজার অসহায় পরিবার

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

মানুষের মৌলিক চাহিদা পূরণের অঙ্গীকার নিয়েই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। আর সেই অঙ্গীকার পূরণের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকালে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ২য় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে নিজ কার্যালয় ও ৪৫৯টি উপজেলা প্রান্তের সাথে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকার মানে হচ্ছে মানুষের সেবা করার সুযোগ পাওয়া। মানুষের সেবক হিসেবেই তৃণমূলের বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার। দেশের একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে আমি যেহেতু যেতে পারিনি। তাই আমার পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য, ডিসি এবং ইউএনও জমির দলিল ও ঘরের চাবি তুলে দেবেন।

জানা যায়, সেমিপাকা ঘরে রুম আছে দুইট, একটি বড় বারান্দা, রান্নাঘর ও টয়লেট। পাশাপাশি সুপেয় পানি ও বিদ্যুৎ ব্যবস্থাও আছে। এ ছাড়াও আত্মনির্ভরশীল করতে ওইসব পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থানের জন্য নানা ধরনের প্রশিক্ষণও দেয়া হবে বলে জানানো হয়েছে।

এর আগে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে আরও একলাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।

একসঙ্গে এত মানুষকে বিনামূল্যে বাড়ি-ঘর দেওয়ার ঘটনা পৃথিবীতে নজিরবিহীন মন্তব্য করে আহমদ কায়কাউস বলেন, বিভিন্ন দেশে ভূমিহীন, গৃহহীনদের ঘর-বাড়ি নির্মাণের জন্য সুদবিহীন ঋণ দেওয়ার নজির থাকলেও ভূমিহীন-গৃহহীনদের ডেকে এনে বিনামূল্যে তাদের বাড়ি-ঘর দেওয়ার নজির আর নেই।

অসহায় মানুষকে এভাবে ঘর দেওয়াকে ‘অর্ন্তভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল’ মন্তব্য করে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব বলেন, বিশ্বে এটা নতুন মডেল, আগে কখনো কেউ এটা ভাবেনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ