spot_img

বিতর্কিত ব্যক্তিদের নয়, ত্যাগীদের মূল্যায়ন করতে হবে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না।
রোববার (২০ জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আর বেশি দেরি নেই, দুই বছর আছে। দলকে দ্বন্দ্ব কোন্দল মুক্ত করে সামনের নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
দলের শৃঙ্খলার ব্যাপারে শেখ হাসিনা কঠোর অবস্থানে জানিয়ে কাদের বলেন, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা থেকে সম্মেলন করে নতুন কমিটি দিতে হবে। এরপর জেলা সম্মেলন করতে হবে। পকেট কমিটি করা যাবে না। করোনার দ্বিতীয় তরঙ্গ চলছে। প্রয়োজনে ঘরোয়াভাবে সম্মেলন করে কমিটি দিতে হবে। নিজের অবস্থান শক্ত করার জন্য পকেট কমিটি করা যাবে না। কর্মীরা কোণঠাসা হয়ে গেলে আওয়ামী লীগ কোনঠাসা হয়ে যাবে।
ওবায়দুল কাদের বলেন, চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, সাম্প্রদায়িক অপশক্তি  ও বিতর্কিত ব্যক্তিদের কোন অবস্থাতেই দলে টানা যাবে না। ত্যাগীদের মূল্যায়ন করতে হবে।
অপকর্মের জন্য বিএনপি আমলে তাদের নেতাদের কোনো বিচারের মুখোমুখি হতে হতো না উল্লেখ করে তিনি বলেন, অক্ষরে অক্ষরে সব সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে নেতাদের প্রতি আহ্বান জানান।
কাদের বলেন, বিএনপির আন্দোলনে সাড়া দেবে না জনগণ। তারা জনগণের জন্য কিছুই করেনি। বিএনপি মানুষের ভাগ্যেন্নয়ন চায় না। তারা নিজেদের পকেট ভারি করতে চায়। লুটপাটতন্ত্রের মূল হোতা বিএনপি।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সুদৃঢ় ঐক্য ফিরিয়ে আনতে হবে বলে সবাইকে আহ্বান জানান।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বর্ধিত সভায় উপস্থিত থেকে নেতাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ