spot_img

বিকেল ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাত ঘণ্টায় মোট ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। রোববার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

২৭ দশমিক ১৫ শতাংশ ভোটের মধ্যে ঢাকায় ২৫ শতাংশ, চট্টগ্রাম ২৭ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ। এছাড়াও ময়মনসিংহে ২৯ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ, বরিশাল ৩১ শতাংশ এবং সিলেটে ২২ শতাংশ ভোট পড়েছে।

তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে পুরো কমিশন ব্রিফ করবে এ নির্বাচনে ভোটগ্রহণ নিয়ে।
 
এ পর্যন্ত মোট সবশেষ ৭টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। ১৫ জন জালভোটের কারণে শাস্তি পেয়েছেন, তার মধ্যে প্রিজাইডিং অফিসারও আছেন বলেও জানান তিনি। এ পর্যন্ত ৩০ থেকে ৩৫ জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে। এছাড়া আমাদের দুইজন প্রিসাইডিং অফিসার হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন।  
২৯৯ আসনে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টা পর্যন্ত চলবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ