spot_img

চট্টগ্রাম-১৬ আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুরের প্রার্থিতা বাতিল

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

আজ রোববার (৭ জানুয়ারি) নির্বাচন চলাকালীন সময়ে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। বিকেল চারটার দিকে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

এর আগে সোয়া তিনটার দিকে সংবাদ সম্মেলনে সচিব জানান, এ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট সাতটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে এবং ১৫ জন ব্যক্তি জাল ভোট বা জাল ভোটে সহায়তা করার কারণে তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। যার ভেতরে প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং অফিসার আছে এবং যারা জাল ভোট দিতে গেছেন তারা রয়েছেন।

এদিকে পুলিশের এক কর্মকর্তাকে নৌকার প্রার্থী মোস্তাফিজুরের ধমকানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একাধিক সূত্রে জানা যায়, নিজের অনুসারীকে আটক করায় বাঁশখালী থানায় ওসির কার্যালয়ে গিয়ে এই ঘটনা ঘটান এ প্রার্থী।

এ আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঈগল প্রতীকে স্বতন্ত্রের প্রার্থী আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ