spot_img

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তার লাশ বিএসএফ নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

রোববার রাতে বাংলাদেশ সীমান্ত ডাবরির বিপরীতে ভারতের ১৭১-ফুলবাড়ি শ্রীপুরে এ ঘটনা ঘটে।

রাজ্জাক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী বাদামবাড়ি সরকার বস্তি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, সোমবার ভোর পৌনে ৪টার দিকে রাজ্জাকসহ কয়েকজন ভারতে গরু আনতে যান। ভারতের ফুলবাড়ি ১৭১ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ করে গুলি করলে রাজ্জাক ঘটনাস্থলে মারা যান। অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসে। আর রাজ্জাকের লাশ বিএসএফ তাদের ফুলবাড়ি ক্যাম্পে নিয়ে যায়। ”

তবে বিজিবি এখনও নিশ্চিত করতে পারেনি রাজ্জাক বাংলাদেশি কিনা। এ প্রসঙ্গে ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল বাশার বলেন, “ভারতে বিএসএফের গুলিতে এক তরুণের মৃতু্র খবর পেয়েছি। কিন্তু তিনি বাংলাদেশি কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ”

এ ঘটনায় সীমান্তে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ