রবিউল হাসান লায়ন, জামালপুর , জনতারআদালত.কম । ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মোঃ রাসেল সাবরিন বানিয়া বাজার উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম.এ জলিল, বিদ্যালয়য়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান। পরিদর্শনের সময় তিনি শিক্ষকদের হাজিরা খাতা, শিক্ষার্থীদের উপস্থিতি, বিভিন্ন ক্লাসে ঘুরে শিক্ষার্থীদের সাথে কথা বলে বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান তুলনামূলক অবস্থান স্ব-চিত্র দেখেন এবং শিক্ষার মানকে আরও ভালো করার জন্য শিক্ষক-শিক্ষার্থীকে প্রতি আহ্বান জানান।

এর আগে তিনি খাদ্যবান্ধব কর্মসূচীর ও.এম.এস বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। তার সাথে ছিলেন জেলা ও উপজেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাগণ।


























