spot_img

বিএনপি নেতারা সময় বুঝে ভারত প্রীতি করেন, ভারত ভীতিও করেন : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক , জনতারআদালত.কম , ১৩ জুলাই, ২০১৭ ।

 

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি মিথ্যাচার করছে। মিথ্যাচার করে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রত্যাশিত বিজয় তারা ঠেকাতে পারবে না।

বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

৫৭’ধারার বিষয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে সরকারের একজন মন্ত্রী আছে। তিনি ঐক্যমতের সরকার হোক আর (যেভাবে) যাই হোক। তিনিই ওই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। বুধবার সংসদে তিনি একটা ব্যাখা দিয়েছেন। তাঁর কথার বিপরীতে ভিন্নমত রাখার আমার কোন অবকাশ নেই।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা সময় বুঝে ভারত প্রীতি করেন, ভারত ভীতিও করেন। যেহেতু নির্বাচনী হাওয়া বইছে সে কারণে ইদানিং তাদের মধ্যে ওপরে ওপরে ভারত প্রীতি দেখা যাচ্ছে। ভেতরের কথা তিনি বলতে চান না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেত্রীর ভিশন ৩০ ঘোষণাও শুনেছি। সেরকম সহায়ক সরকারের ঘোষণাও কি বলবেন, আমরা তো মুখে কুলুপ এঁটে দেয়নি। সবার সবকিছু বলার স্বাধীনতা আছে। টকশো’তেও আমাদের বিরুদ্ধে যা খুশি বা অশ্রাব্য ভাষায় বলার অধিকারও আমরা হস্তক্ষেপ করিনি। অনেক সময় আমাদের নেত্রীসহ আমাদের অনেককে ব্যক্তিগত আক্রমণও কেউ কেউ কথা বলছে। তারপরও কিন্তু আমরা ফ্রিডম স্পিচ এবং সংবাদপত্রের স্বাধীনতা হস্তক্ষেপ করিনি।

আমাদের নেত্রীকে আগে বেগম জিয়া ‘হাছিনা হাছিনা’ বলতেন, এখনও বলছেন। এখন তার অনুসারীরাও শেখ হাসিনা বলা ছেড়ে দিয়েছেন। তারাও তাদের নেত্রীকে অনুসরণ করে হাছিনা হাছিনা বলা শুরু করেছেন। এজন্য তো কেউ গিয়ে তাদের প্রেস বিফ্রিং’ বাধা দেয়নি। তারা তাদের বিদ্বেষপ্রসূত সেই মিথ্যাচার করে যাচ্ছে।

ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ ২৬ জুলাই শেষ হচ্ছে। নতুন কমিটি গঠনের জন্য নির্ধারিত সময়ে সম্মেলন হবে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে এখন বিশেষ পরিস্থিত (বন্যা) বিরাজ করছে। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের তারিখও কার্যকমিটির সভায় অনুমোদন নিয়ে পেছানো হয়েছিল। তবে ছাত্রলীগের সম্মেলন খুব বেশি বিলম্বিত হবে না।

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাহাবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শাহীন, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ড. হাছান মাহমুদ, হাবিবুর রহমান সিরাজ, অ্যাডভোকেট আফজাল হোসেন, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ