ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১৩ জুলাই, ২০১৭ ।

রাজউকের কোনও প্রকল্পে প্লট না পাওয়া চলতি সংসদের এমপিদের প্লট বরাদ্দ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘দশম সংসদের যেসব সদস্য সরকারি প্লট পাননি, তাদের প্লট দেয়ার চিন্তাভাবনা চলছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই কয়েকটি জায়গা এ জন্য অধিগ্রহণ করা হবে। সেখানে সংসদ সদস্যদের প্লট বরাদ্দ দেয়া হবে।’
আজ বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
রাজউকের কোনও প্রকল্পে প্লট না পাওয়া চলতি সংসদের এমপিদের প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
বিভিন্ন সময় প্রশ্নোত্তর বা সংসদের অন্য কোনও বিধিতে আলোচনার সময় বিরোধী দলের সদস্যরা প্লট না পাওয়া এমপিদের রাজউকের প্লট বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে এসেছেন। এসব দাবির পরিপ্রেক্ষিতে গৃহায়ণমন্ত্রী বরাবরই প্লট না দেওয়ার কথা জানিয়েছিলেন।
তবে বৃহস্পতিবার তিনি নতুন করে এমপিদের জন্য প্লট বরাদ্দ দেয়ার কথা জানালেন।


























