spot_img

বিএনপির কেন্দ্রীয় সদস্য আব্দুল ওহাবকে কারাদন্ডের প্রতিবাদে শৈলকুপায় মঙ্গলবার আধা-বেলা হরতাল

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ , জনতারআদালত.কম । ৩০ অক্টোবর, ২০১৭ ।

অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে দুর্নীতির দায়ে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), বিএনপির কেন্দ্রীয় সদস্য ও শৈলকুপা উপজেলা সভাপতি আব্দুল ওহাবকে আট বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৪৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৯ মাসের কারাদন্ডাদেশ পেয়েছেন তিনি।

এ ঘটনার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) শৈলকুপা উপজেলায় আধাবেলা হরতালের ডাক দিয়েছে উপজেলা বিএনপি। শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু জানান, সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাবকে মিথ্যা মামলায় কারাদন্ড প্রদাণ করা হয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করব।

এ ঘটনার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার শৈলকুপায় সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালের ২৪ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয়, যশোরের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে আব্দুল ওহাবের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন।

পরে ২০০৯ সালের ৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নাছির উদ্দিন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যশোরের বিশেষ জেলা জজ নিতাই চন্দ্র সাহার আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার এ রায় ঘোষণা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ