spot_img

গ্রাহক সেবা নিশ্চিত করতে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিশেষ উদ্যোগ

আজিজ খান, সিলেট, জনতারআদালত.কম । ৩০ অক্টোবর, ২০১৭ ।

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ গ্রাহক সেবা নিশ্চিত করণ ও গ্রাহকদের বিভিন্ন বিষয়ে অবহিত করণের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে।

এ লক্ষ্যে প্রতি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত সমিতির আওতাধীন প্রতিটি জোনাল ও সাব জোনাল অফিসে বিদ্যুৎ সংযোগ প্রাপ্তির বিষয়ে গণ শুনানীর আয়োজন করেছে। এতে গ্রাহকরা অংশগ্রহণ করে তাদের মত প্রকাশের পাশাপাশি বিভিন্ন বিষয়ে জানার সুযোগ পাবে। কাঙ্খিত মানের গ্রাহক সেবা প্রদানে এ গণ শুনানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে গোলাপগঞ্জ পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরীসহ অনেকেই অভিমত প্রকাশ করেন।

নির্ধারিত তারিখ ও সময়ে গণ শুনানিতে অংশগ্রহণ করার জন্য সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ড-১ এর সচিব সাংবাদিক আব্দুল আহাদ ও সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুবুল আলম সর্বস্তরের গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এদিকে, গোলাপগঞ্জ পৌর এলাকার পূর্ব দাড়ীপাতনের অর্ধশতাধিক পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে। পৌরসভার মতো একটি গুরুত্বপূর্ণ স্থানের অধিবাসী হওয়ার পরও  বিদ্যুৎ সুবিধা থেকে এতদিন বঞ্চিত থাকার পর বিদ্যুৎ সুবিধা লাভ করায় ঐসব পরিবারের মধ্যে যেন আনন্দের বন্যা দেখা দিয়েছে। গত রোববার বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা শিক্ষামন্ত্রীর বিশেষ প্রতিনিধি সৈয়দ মিছবাহ উদ্দিন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, পৌর প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জবান আলী, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর এম ফজলুল আলম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রুহিন আহমদ খান, গোলাপগঞ্জ জোনাল অফিসের এজিএম আব্দুর রশিদ, জুনিয়র ইঞ্জিনিয়ার জয়নাল শরীফ, পিউসি দীলিপ কুমার সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সাইকুজ্জামন চৌধুরী শিমু, মাসুক আহমদ, পরিবহন শ্রমিক নেতা কামাল আহমদ, আব্দুল বাছিত, ইউপি সদস্য মুজিবুর রহমান মল্লিক, হারুনুর রশীদ, আব্দুল মতিন, রফিক আহমদ, ফখর উদ্দিন, আব্দুল্লাহ মিয়া, খালেদ আহমদ, সাজু মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ