মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও, জনতারআদালত.কম । ৩১ অক্টোবর, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া গ্রামে ট্রলির ধাক্কায় আহত হয়ে হাসপাতালে ১ ব্যক্তি মারা গেছেন ।
পুলিশ জানায়, ৩১ অক্টোবর বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া গ্রামে ট্রলির ধাক্কায় লোকমান আলী(৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন । পরে হাসপাতালে আনার পথে ওই ব্যক্তি মারা যান ।
জানা গেছে, তার বাড়ি উপজেলার দক্ষিণ পাড়িয়া ঝুল বস্তি গ্রামে । এ বিষয়টি বালিয়াডাঙ্গী থানার ওসি(তদন্ত)মিজানুর রহমান নিশ্চিত করেন ।


























