spot_img

খালেদা জিয়ার গাড়িবহরের পাশে ফেরার পথে দুটি বাসে বোমা হামলা

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৩১ অক্টোবর, ২০১৭ ।

ত্রাণ বিতরণ করে কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে ফেনীর মহিপালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের পাশে দুটি বাসে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

খালেদা জিয়ার গাড়ির ১০ গজ ও স্থানীয় র‌্যাব অফিসের ১০০ গজের মধ্যে এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ক্ল্যাসিক ও শান্ত পরিবহনের দু’টি বাস স্থানীয় নাজির আহমেদের সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। এ সময় অজ্ঞাত ২০/২৫ জন দুর্বৃত্ত গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং গুলি ছোড়ে। পেট্রোল বোমা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ৫/৬টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ সদস্য বলেন, আমরা একটু পেছনে ছিলাম। ঘটনার কয়েক মিনিট পরেই আমরা স্পটে ছুটে যাই। বাস দুটি পুড়ে ছাই হয়ে গেছে।

তবে কীভাবে এ আগুন লাগানো হয়েছে- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, দুটি বাসেই পেট্রল বোমা নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গে গাড়ি দুটিতে আগুন ছড়িয়ে পড়ে।

বিএনপির বহরে থাকা সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান বলেন, দুর্বৃত্তরা দুটি বাসে আগুন দিলেও চেয়ারপারসনের গাড়িবহরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ