ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ৫ আগষ্ট, ২০১৭ ।
বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে সুযোগ পেয়েছেন পেসার জ্যাকসন বার্ড। অন্যদিকে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন প্যাটিনসন। শনিবার সকালে দল ঘোষণা করে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। তার ডেপুটি হিসেবে রয়েছেন ডেভিড ওয়ার্নার।
দলের অন্য সদস্যরা হলেন- অ্যাস্টন আগার, জ্যাকসন বার্ড, হিল্টন কার্টরাইট, পেট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশুয়া হ্যাজলউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশো, মিচেল সেপসন ও ম্যাথু ওয়েড।
অ্যাশটন অ্যাগার ও নাথান লায়নের পর তৃতীয় স্পিনার হিসেবে দলে এসেছেন সোয়েপসন। বছরের শুরুতে অস্ট্রেলিয়ার সর্বশেষ সিরিজে- ভারতের বিপক্ষেও স্কোয়াডে ছিলেন ২৩ বছর বয়সী লেগ স্পিনার। অবশ্য কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।


























