spot_img

বাংলাদেশের স্বর্ণখনি !

বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, প্রকাশক ,

জনতারআদালত.কম । ২০ জুলাই, ২০১৭ ।

বছর ত্রিশের অভ্যাস । প্রতিদিনের প্রাতঃভ্রমণ হয় ঢাকা শহরের অক্সিজেনখ্যাত রমনা পার্কে । আগের রাতের ঝিরঝির বৃষ্টিতে পার্কের ওয়াকওয়ে গুলোও ভিঁজে একাকার । বৃষ্টিভাব যায়নি , এখনও মেঘলা আকাশ । সবমিলে পরিবেশ হাঁটার জন্য বেশ উপযোগী । জগিং করতে করতে রুপসী বাংলা ( সাবেক শেরাটন ) হোটেলের পেছন সাইডে আসতেই হঠাৎ যেন বৃষ্টির ধমকানি, বাধ্য হয়েই পেছনে গোলাপ শ্যাডে আশ্রয় নিতে হলো । অনেক প্রাত:ভ্রমনকারীও আশ্রয় নিয়েছে এখানে ।

বৃষ্টির বেগ বাড়ছে , অপেক্ষাও বাড়ছে । সাথেই দাঁড়িয়ে ছিলো এক বিদেশী ভদ্রলোক । বয়স ষাটের মত হবে বোধ করি । ভদ্রলোককে দেখতে খুব প্রাণোজ্জ্বল মনে হচ্ছিলো । হাসতে হাসতে বলছিলো, ২০০৭ সালের পর এবারই প্রথম এলো বাংলাদেশে , খুব ভালো লাগছে এবার। আমিও সুর মিলিয়ে তাঁর সাথে কথা বলা শুরু করলাম । পরিচয় পেলাম পেশায় সে একজন সাংবাদিক । নিজেও সংবাদ মাধ্যমের সাথে জড়িত থাকায় তাঁর পরিচয় পেয়ে ভালো লাগলো । ডেভিড নামের ফ্রান্সের এই সাংবাদিক ২০০৭ সালে এসেছিলো তৎকালিন সময়ের বাংলাদেশের অস্থির রাজনৈতিক অবস্থার খবরাখবর কাভার করতে ।

বৃষ্টির ঝনঝনানির তালে বিভিন্ন বিষয়ে আমাদের সাত-আটজনের আড্ডা বেশ জমে গিয়েছিলো । সাথে ছিলো ফেরীওয়ালা জব্বার মিয়ার গরম লাল চা । ডেভিড পুলকিতভাবে প্রশ্ন করে বসলো , ” সারা বিশ্বে যেখানে অর্থ-মন্দা চলে, সেখানে বাংলাদেশ কিভাবে এত দ্রুত উন্নতি করে যাচ্ছে ? তোমাদের এই বাংলাদেশে কি স্বর্ণের খনি আছে ? রহস্যটা কি ? ”

সত্যিই, প্রশ্নটা ছিলো বাস্তবসম্মত । মনটা খুব চাইছিলো এই রহস্যটা জানিয়ে দিতে ।

চট করে বলেছিলাম , [highlight color=”yellow”]” অবশ্যই , আমার বাংলাদেশে স্বর্ণখনি আছে । বাট, ওয়ানলি ওয়ান “[/highlight] ।

 

চলবে………………………..

 

এ সংক্রান্ত খবর ঃ 

শেষ পর্বঃ

https://janataradalat.com/2017/08/11/বাংলাদেশের-স্বর্ণখনি-3/

পর্বঃ ৩

https://janataradalat.com/2017/07/31/বাংলাদেশের-স্বর্ণখনি-2/

পর্বঃ ২

https://janataradalat.com/2017/07/22/বাংলাদেশের-স্বর্ণখনি-প/ ‎

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ