spot_img

বলিউড অভিনেতা দিলীপ কুমার আর নেই

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

প্রয়াত বিশিষ্ট বলিউড অভিনেতা দিলীপ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত বুধবার হাসপাতালে ফের ভর্তি হয়েছিলেন তিনি। অক্সিজেন সাপোর্টে ছিলেন তিনি। শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।

দীর্ঘ রোগভোগের পর অবশেষে মারা গেলেন বলিউডের বিশিষ্ট অভিনেতা দিলীপ কুমার। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। গত ২০ জুন থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার সকালে তাঁর পারিবারিক বুন্ধু অভিনেতার মৃত্যুর খবর জানান। ফৈজল ফারুকি তাঁর টুইটার হ্যান্ডেলে দিলীপ কুমারের প্রয়ানের খবর লিখেছেন।

গত বছর লকডাউনের পর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। অক্সিজেনও িদতে হয়েছিল দিলীপ কুমারকে। কিন্তু তারপরেও সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে গিয়েছিলেন। তাঁর স্ত্রী সায়রা বানু এবং দিলীপ কুমার নিজেকে আইসোলেশনে রেখেছিলেন বলে জানিয়েছিলেন অভিনেতা নিজেই। সেই পরিস্থিতি কাটিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।

দিলীপ কুমারের প্রয়াণের খবরে শোকস্তব্ধ বলিউজ। সোশ্যাল মিডিয়ায় একের পর এক টুইট করে চলেেছন তাঁরা। চিকিৎসকরা জানিয়েছেন কিডনির সমস্যার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা দিলীপ কুমার। দিলীপ কুমারের আসল নাম ছিল ইয়ুসুফ খান। বলিউজে অভিনয় শুরু করার সময় তিনি তাঁর নাম বদলে দিলীপ কুমার করেন।

বলিউডে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। মুঘল-এ-আজম, দেবদাস, রাম অউর শাম, মধুমতি, গঙ্গাযমুনা, নয়া দৌড় সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। অমিতাভ বচ্চনের সঙ্গেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ৮০ দশক পর্যন্ত বলিউডে রাজত্ব করেছেন তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ