spot_img

বরিশালে ইউএনও মুনিবুরসহ ৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

বরিশালে সংঘর্ষের ঘটনায় ইউএনও মুনিবুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনার গ্রেপ্তার ১৮ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

জানা গেছে, সে মামলার আবেদনকারীরা হলেন, প্যানেল মেয়র ও বাবুল নামে এক ব্যক্তি। আসামির তালিকায় রয়েছেন কোতোয়ালি থানার ওসি ও ইউএনওর বাসায় দায়িত্বে থাকা সেখানকার আনসার সদস্যরা।
প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন এবং মো. বাবুলের করা মামলার আবেদনে ইউএনও মুনিবুর রহমানের বিরুদ্ধে বিসিসির কাজে বাধাদান, বিনা উসকানিতে বিসিসির কর্মচারীদের ওপর গুলিবর্ষণের নির্দেশ প্রদান, হামলা, গুলিবর্ষণের মাধ্যমে একাধিক ব্যক্তির অঙ্গহানি এবং ৩০ থেকে ৪০ জনকে আহত করার অভিযোগ আনা হয়েছে। মামলার আবেদনে ১৮ আগস্ট রাতে ইউএনওর বাসভবনে দায়িত্বরত আনসার সদস্যসহ আরও ৪০ থেকে ৫০ জন অজ্ঞাত ব্যক্তিকেও রাখা করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানান, আমরা শতভাগ নিশ্চিত নালিশি দুটি মামলা হিসেবে গ্রহণ করবেন আদালত। মামলায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে শত্রুপক্ষের দ্বারা প্রভাবান্বিত হয়ে ইউএনও মুনিবুর রহমান ও কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলামসহ তাদের সহযোগীরা হত্যার উদ্দেশে গুলিবর্ষণ করা, মারধর, ভাঙচুর এবং ১০০ কোটি টাকার সম্পদের ক্ষতি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
বাদীর পক্ষে আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত থাকা বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার জানান, আবেদনের শুনানি শেষে বিজ্ঞ বিচারক মাসুম বিল্লাহ সিদ্ধান্ত ঘোষণার জন্য রেখেছেন। তিনি সিদ্ধান্ত দেওয়ার পর জানা যাবে যে মামলাটি গ্রহণ নাকি খারিজ করা হলো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ