রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

প্রত্যেক বছরে আতংকে থাকে সীমান্ত এলাকার গ্রামগুলো। মানুষ বা চোর ডাকাতের আতংক নয় । আতংক বন্য হাতির।
প্রত্যেক বছর শীতের কাছাকাছি ভারত থেকে সীমানা পেরিয়ে চলে আসে বন্যহাতির দল।এতে ক্ষতির সম্মুখীন হয়ে আসছে দেওয়ানগঞ্জের পাথরের চর, মধ্যের চর, কুমারের চর সহ বর্ডার এলাকার লোকজন। প্রতি বছর ক্ষতির কবলে পড়ছে তাদের চাষকৃত ফসল। অনেক সময় ফসল নষ্ট করে হাতি আক্রমণ করে এলাকাবাসীর উপর।ঘটে হতাহতের ঘটনা ।
হাতিদের প্রতিরোধ করার জন্য আগুন, বাশি বা মাইক বাজালেও তা কার্যকর ব্যবস্থা নয় । গত রবিবার হঠাৎ হাতির তান্ডবে পড়ে এলাকাবাসী ।শুরু হয় আতংক । এভাবে এখন প্রতিদিনই আতংকে দিন কাটাচ্ছে সীমান্তপারের লোকজন ।
এসব বন্যহাতির বিরেদ্ধে প্রথম থেকেই যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে হয়ত অনেকটা ক্ষতি থেকে রক্ষা পাবে এসব ভুক্তভোগী জনগণ।


























