spot_img

বজ্রপাতের শিকার বাংলাদেশ বিমান !

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ১১ সেপ্টেম্বর, ২০১৭ ।

বজ্রপাতের শিকার হয়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছে বাংলাদেশ বিমানের এয়ারবাস এ-৩৩০ নামের একটি উড়োজাহাজ। শনিবার সিলেট থেকে ঢাকায় আসার পথে আকাশে ১০ হাজার ফুট উপরে থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাতের আঘাতে অচল হয়ে পড়ে উড়োজাহাজটির একটি ইঞ্জিন। এ অবস্থায় চরম ঝুঁকিপূর্ণভাবে পাইলট এক ইঞ্জিনের উপর ভর করে হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে উড়োজাহাজাটি অবতরণ করান। এ সময় উড়োজাহাজটিতে ২০০ জনের উপর যাত্রী ছিল। খবর যুগান্তরের।

জানা গেছে, শনিবার সকালে উড়োজাহাজটি সিলেট থেকে ঢাকায় ফিরছিল। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল পৌনে ১০টায় অবতরণ করার আগ মুহূর্তেই প্রায় দশ হাজার ফুট ওপরে থাকাবস্থায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে এটি। একপর্যায়ে বজ্রপাত আঘাত হানে উড়োজাহাজটিতে। এতে উড়োজাহাজে চরম ঝাঁকুনির সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে পাইলট মনিটরে একটি ইঞ্জিন অকেজো হয়ে পড়ার সংকেত পান। এরপর চরম ঝুঁকি নিয়ে ফ্লাইটটি সিলেটে অবতরণ না করে এক ইঞ্জিনে ঢাকায় নিয়ে আসা হয়।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ