spot_img

মাননীয় প্রধান বিচারপতির কাছে সবিনয় নিবেদন ; বঙ্গবন্ধু হত্যায় জড়িত রাঘব-বোয়ালদের আইনের আওতায় আনার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক

বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, প্রকাশক ,

জনতারআদালত.কম । ৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

মাননীয় প্রধান বিচারপতি এস,কে,সিনহার কাছে সবিনয় নিবেদন-বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত রাঘব বোয়ালদের আইনের আওতায় আনার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন ।

১৬ আগষ্ট, ২০১৭ তারিখে প্রচারিত দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক যুগান্তর, আমাদের সময় থেকে পাওয়া সংবাদ অনুযায়ী জানতে পারলাম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি এস,কে,সিনহা গত ১৫ আগষ্ট, ২০১৭ তারিখে সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক রক্তদান অনুষ্ঠানে বলেছেন- জাতীর জনক বঙ্গবন্ধু হত্যাকান্ড ছিল একটি ফৌজদারি ষড়যন্ত্র, তাঁকে পরিকল্পিতভাবে স্ব-পরিবারে হত্যা করা হয়েছিল । তদন্ত কাজে ত্রুটির কারণে বঙ্গবন্ধু হত্যাকান্ডে জড়িত অনেক রাঘব বোয়ালরা পার পেয়ে যায় । এ জন্য পরিকল্পনাকারী রাঘব বোয়ালদের বিচারে সোপর্দ করার জন্য রায়ে বলা হয়েছে ।

                                      ছবি ঃ বিডিনিউজ২৪.কম

তিনি এও বলেছেন যে, বঙ্গবন্ধু হত্যাকান্ডের ধরণ দেখে আমরা স্তম্ভিত হয়ে যাই যে, কতোটা নিষ্ঠুরভাবে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে । তিনি বলেন, হত্যাকান্ডের পর সবচেয়ে বড় কষ্টদায়ক ঘটনা ছিলো -রাষ্ট্রের আইন দ্বারা বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচারের পথ বন্ধ করে দেয়া । এ জন্য জারি করা হয়েছিলো ইন্ডেমনিটি অধ্যাদেশ।

                                       ছবি ঃ বিডিনিউজ২৪.কম

সুপ্রীম কোর্ট অধ্যাদেশ বাতিল করে দেয়ার পর অধ্যাদেশ বাতিলের জন্য আসামীপক্ষ রীট করলে সুপ্রীমকোর্ট ঐ রীট খারিজ করে দেন।ফলে বঙ্গবন্ধু  হত্যার বিচারের পথ প্রসস্থ হয় । সুপ্রীমকোর্টের এই যুগান্তকারী সিদ্ধান্তের জন্য আমি একজন বিচারক হিসেবে গর্ববোধ করি।সুপ্রীমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আঃ ওয়াহাব মিয়া জাতির জনকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মাননীয় প্রধান বিচারপতি, আপনার উক্ত বক্তব্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি যে, আপনি সংবিধানের অভিভাবক । অতিসত্তর আইন অনুযায়ী বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জড়িত রাঘব বোয়াল অপরাধীদের আইনের আওতায় এনে বিচার কার্য সম্পন্ন করার জন্য। আপনার বরাবরে আকুল আবেদন-একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে আপনার বক্তব্যে উল্লেখিত অসমাপ্ত রায়কে সমাপ্ত করবেন ।

সবিনয় অনুরোধ, এই মহৎ কাজটি করে বঙ্গবন্ধু হত্যার বিচারকার্য সম্পন্ন হলে জাতি চিরদিন আপনাকে শ্রদ্ধা জানাবে।

আবারও আপনার কাছে সবিনয় নিবেদন, অতিসত্তর বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত রাঘব বোয়ালদের আইনের আওতায় এনে বিচারকার্য সম্পন্ন করে জাতিকে কলংকমুক্ত করবেন।এটাই আপনার কাছে জাতির প্রত্যাশা ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ