ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে টাইগারদের ব্যাটিং লাইন-আপের উপরের সারির চার ব্যাটসম্যান তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস ও মোমিনুল হক সকলকেই বিদায় করেন অস্ট্রেলিয়া স্পিনার নাথান লিঁও।
এই চার ব্যাটসম্যানকেই এলবিডব্লু’র ফাঁদে ফেলেন লিঁও। টেস্ট ক্রিকেটের ইতিহাসে একই বোলারের কাছে উপরের সারির চার ব্যাটসম্যানের এলবিডব্লু হয়ে আউট হওয়ার নজির এটিই প্রথম।


























