spot_img

বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলেই আমি প্রধান বিচারপতি : এস কে সিনহা

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিলেন বলে আমি প্রধান বিচারপতি হতে পেরেছি।

আজ বৃহস্পতিবার মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির আয়োজনে আইনজীবী সমিতির ১নং বার ভবন এর ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, আমাদের আরোও লেখাপড়া করতে হবে। প্রতি বছর উচ্চ শিক্ষার জন্য দেশ থেকে কয়েক হাজার মেধাবী ছেলে মেয়ে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা নিচ্ছে। পরবর্তিতে সেখানে তারা মেধার স্বাক্ষর বহন করে চাকুরি ও নাগরিকত্ব গ্রহণ করে আর দেশে ফিরছে না। এ মেধা পাচার নিয়ে এখনি আমাদের ভাবতে হবে ও এটা বন্ধ করতে হবে।

মৌলভীবাজার জেলা আইনজীবীর সভার সভাপতি এডভোকেট রনজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা দায়রা জজ মোঃ আবু তাহের, মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট এজি এম আল মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান বিচারপতি বলেন, সাইবার ক্রাইম করে বাংলাদেশ ব্যাংক এর রিজার্ভ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমাদের আইনজীবীদের সাইবার ক্রাইম ল বিষয়ে লেখাপড়া নেই। তাই সাইবার ক্রাইম ল বিষয়ে আমাদের পড়তে হবে। তিনি বলেন, ধনী ব্যক্তিরা এলাকায় মাদ্রাসা এবং মক্তব প্রতিষ্ঠা করতেন। পৃথিবীর উন্নত দেশে ধনী ব্যক্তিরা অক্সপোর্ড, ক্রেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আমাদের ধনী ব্যক্তিদেরও বেশি করে পাবলিক বিশ্ব বিদ্যালয় করার জন্য এগিয়ে আসতে হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ