spot_img

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ৭ উইকেটে হার ; অস্ট্রেলিয়ার সাথে সিরিজ ড্র

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে স্মরণীয় জয়ের পর চট্টগ্রাম টেস্টে সাত উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ।

এর ফলে দুই টেস্টের এই সিরিজ ১-১এ ড্র হল।

চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে বাংলাদেশ অল আউট হয়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য ছিল মাত্র ৮৬ রান।

অস্ট্রেলিয়া দলের দুই ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এবং ম্যাট রেনশ জয়ের জন্য প্রয়োজনীয় ৮৬ রান তুলে নেন।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ১৫৭ রানে গুঁড়িয়ে দেবার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন অস্ট্রেলিয়ার স্পিনার নেথান লায়ন। তিনি দ্বিতীয় ইনিংসে একাই নিয়েছেন ছয়টি উইকেট।

প্রথম ইনিংসেও লায়নের সংগ্রহ ছিল সাতটি উইকেট।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের কোন ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সংগ্রহ ছিল অধিনায়ক মুশফিকুর রহিমের ৩১ রান। এছাড়া মমিনুল হক ২৯ এবং সাব্বির রহমান সংগ্রহ করেন ২৪ রান।

নেথান লায়ন সাকিব আল হাসানের উইকেট নেবার পর   দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার নেথান লায়ন নিয়েছেন ১৩টি উইকেট

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩৭৭ রানের জবাবে বাংলাদেশ যখন ব্যাট করছিল তখন এক পর্যায়ে ইনিংস পরাজয় হাতছানি দিচ্ছিল। শেষ পর্যন্ত সেটি না হলেও অস্ট্রেলিয়ার সামনে কোন চ্যালেঞ্জ দিতে পারেনি বাংলাদেশ।

প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্ট নিয়েও বেশ আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ দল। কিন্তু ম্যাচের প্রথম দিন থেকেই বোঝা যাচ্ছিল যে বাংলাদেশের জন্য কাজটি মোটেও সহজ হবে না।

অন্যদিকে দ্বিতীয় টেস্ট নিয়ে অস্ট্রেলিয়া ছিল মরিয়া। কারণ প্রথম টেস্টে পরাজেয়র পর দেশের ভেতরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল অস্ট্রেলিয়া।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ