spot_img

বঙ্গবন্ধুর কর্মী হিসেবে আজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাইঃ আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপিঃ

রবিউল হাসান লায়ন , জামালপুর,  জনতারআদালত.কম । ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

বাংলাদেশের সকল উন্নয়নের কাজের সঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্ন জড়িত ও তার সু-যোগ্য কণ্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন জড়িত। মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা জড়িত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক ও আওয়ামী লীগের কর্মী হিসেবে আজীবন জামালপুর সদরের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। একজন মানুুষ হিসেবে বংলাদেশের নাগরিক হিসেবে যতদিন জীবিত থাকবো স্কুল-কলেজ, মসজিদ মাদ্রাসা, ব্রীজ কালভার্ট, রাস্তা-ঘাটসহ সকল উন্নয়ন কাজে পূর্বের ন্যায় আগামী দিনগুলোতে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবো। যে প্রতিষ্ঠানটির আজ উন্নয়ন কাজের উদ্বোধন করা হচ্ছে এই মাদ্রাসার চারটি বিল্ডিসহ বিভিন্ন অবকাঠামো সরকারী ফান্ডে আমার মাধ্যমে বরাদ্ধ দেয়া হয়েছে। এছাড়াও এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমি এমপি হিসেবে গণ-শিক্ষামন্ত্রনালয়ের সাথে কথা বলেছি। আগামীতে এই প্রতিষ্ঠানটিতে যাতে আরো বরাদ্ধ দেওয়া হয়। তারা আমাকে আশ্বাস প্রদান করেছেন। যদি এমপি থাকা অবস্থায় সঠিক সময়ে বরাদ্ধ আসে তাহলের আপনাদের কাঙ্খিত আশাও পুরণ হবে। এর বাইরে আমি ব্যক্তিগত ভাবে আগেও এই প্রতিষ্ঠানে জন্য অর্থ প্রদান করেছি, আজও করছি, আগামী দিনেও করবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত আমার মায়েরা, আমার স্নেহের মেয়ে ও ছেলেরা যারা এই চরযথার্থপুর দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়া-লেখা করছো তাদের কে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবি তৈরি করার জন্য প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষকগণ প্রতীনিয়ত কাজ করে যাচ্ছে। আমি তাদের হাতে হাত মিলিয়ে সহযোগীতা করে যাচ্ছি। আমার অনুরোধ শিক্ষার্থীগণ তোমাদের প্রতি তোমরা নিয়মিন স্কুল-মাদ্রাসায় এবং কলেজে আসবে এবং সঠিক জ্ঞান অর্জন করবে। একটি জাতিগঠনে শিক্ষার কোন বিকল্প নেই। একটি শিক্ষিত জাতিই পারে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। আজ থেকে বিশ বছর আগে এই চরাঞ্চলের মানুষের জীবনমান কেমন ছিল আর বর্তমানে কেমন আছে। আর এই সবই বঙ্গবন্ধুর কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আছে বলেই সম্ভব হয়েছে। আমি দীর্ঘদিন যাবৎ এমপি হিসেবে রয়েছি, মন্ত্রীও হয়েছিলাম। আমার হাতে যখন যা এসেছে আমি সবটুকুই জামালপুুর সদরবাসীর কল্যাণে এবং দেশবাসীর কল্যাণে কাজ করেছি। ইতিমধ্যেই চরযথার্থপুর, বলায়ের চর, পক্ষীমারি এই তিন অঞ্চল মিলে একটি বিশাল ইকোনোমিক জোন স্থাপনে একটি প্রকল্প হাতে নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বাস্তবায়ন হলে এঅঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা আর থাকবে না। আর এর বাস্তবায়ন দেখতে আপনাদের আগামী কয়েক বছর অপেক্ষা করতে হবে। এর সুবিধা ভোগ করবে জামালপুরের জনগন।

বুধবার সকালে জামালপুর সদর থানার চরযথার্থপুর দাখিল মাদ্রাসার উন্নয়নের কাজের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, সাবেক ভূমিমন্ত্রী, ভূমিমন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ীকমিটির সভাপতি আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী তারা, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সাবেক সভাপতি নওয়াব আলী, নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের সাবেক অধ্যক্ষ বাহার উদ্দিন, সলে মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক রফিকুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও স্থানীয় একলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ