spot_img

বকশীগঞ্জে এক হাজার কৃষক পেল ধানবীজ

রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ৬ নভেম্বর, ২০১৭ ।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক হাজার কৃষকের মাঝে আজ সোমবার সকালে ধানবীজ বিতরণ করা হয়েছে। বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদের ব্যক্তিগত উদ্যোগে বাট্টাজোড় ইউনিয়নে বন্যায় ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ১০ কেজি করে ধানবীজ বিতরণ করা হয়।

বাট্টাজোড় জিন্নাহ বাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ নিজে উপস্থিত থেকে কৃষকদের বীজ বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি জয়নাল আবেদিন, সহসভাপতি ও নিলক্ষিয়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের , সাধারণ সম্পাদক আবদুল মুন্নাফ, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মানিক সাহা, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, মহিলা লীগনেত্রী জাহানারা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিবসহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় জানান, উপজেলার সাতটি ইউনিয়নের ১০ হাজার কৃষককে পর্যায়ক্রমে ১০০ মেট্রিক টন ধান ও গমের বীজ বিতরণ করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ