spot_img

প্যারাডাইস পেপার্স: আর্থিক দুর্নীতিতে ফাঁসল এলিজাবেথ, ট্রাম্প, ট্রুডোসহ ৭১৪জন ভারতীয়

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৬ নভেম্বর, ২০১৭ ।

পানামা পেপার্সের পর এবার প্রকাশ্যে এল প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারি। তালিকায় নাম রয়েছে ব্রিটেনের রানি এলিজাবেথ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো , মার্কিন বাণিজ্যমন্ত্রী, ভারতের মোদী সরকারের মন্ত্রীসহ ৭১৪ জন ভারতীয়র।

বিশ্বের একশোটি সংবাদসংস্থা যৌথভাবে এবিষয়ে তদন্ত করেছে। প্রায় ১ কোটি ৩৫ লক্ষ নথির বিপুল ভাণ্ডার ও বিশাল আর্থিক কেলেঙ্কারির হদিশ দিল ইন্টারন্যাশানাল কনসর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট অর্থাত্ আইসিআইজে।

১৮০ টি দেশের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে এই তালিকায়। ভারতের স্থান ১৯ নম্বরে। ৭১৪ জন ভারতীয় হিসাব বর্হিভূত সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। তাঁদের কর ফাঁকি দেওয়ার গোপন তথ্যও ফাঁস হয়েছে।

এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের ধনী ব্যক্তিদের নাম রয়েছে তালিকায়। রানি এলিজ়াবেথ একটি অফশোর কম্পানিতে ব্যক্তিগতভাবে ১০ মিলিয়ন পাউন্ড বা ১৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

আগামী কিছুদিনের মধ্যেই ৪০ টি রিপোর্টে এই কালো টাকার তথ্য ফাঁস করতে চলেছে ইন্ডিয়ান এক্সপ্রেসও। প্রথম দিনের তথ্যেই উঠে এসেছে মোদী সরকারের অর্থ প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা। নাম এসেছে বিজেপির রাজ্য সাংসদও।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের রানিসহ বিশ্বের প্রভাবশালী ও ধনী ব্যক্তিরা কীভাবে বিশাল অংকের অর্থ গোপনে কর স্বর্গ হিসেবে পরিচিত দেশ ও অঞ্চলের অফশোর কোম্পানিতে বিনিয়োগ করেছে তা উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি রুশ কোম্পানির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যমন্ত্রীর মালিকানা রয়েছে এমন একটি কোম্পানির লেনদেনের তথ্য এসেছে ফাঁস হওয়া নথিতে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া এক কোটি ৩৪ লাখ নথিকে ‘প্যারাডাইস পেপারস’ নাম দিয়ে ফাঁস করা হয়েছে, যার বেশিরভাগই পাওয়া গেছে বারমুডাভিত্তিক আইনি সহায়তাদাতা প্রতিষ্ঠান অ্যাপলবি থেকে।

বলা হচ্ছ, গ্রাহকদের কর ফাঁকির পথ বাতলে দেয় অফশোর ইন্ডাস্ট্রির শীর্ষ পর্যায়ের সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাপলবি ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ