spot_img

বংশালে হোটেল ম্যানেজারের গলা কাটা লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৬ আগষ্ট, ২০১৭ ।

রাজধানীর বংশালে আরাফাত হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজারকে গলাকেটে হত্যা করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় পুলিশ খবর পেয়ে নবাবপুর রোডের ওই হোটেলের দ্বিতীয় তলার রান্নাঘর থেকে লাশ উদ্ধার করে।

নিহত ম্যানেজারের নাম আনোয়ার হোসেন (৪০)। তার বাড়ি নড়াইলে। নিহতের এক স্বজন জানান, তাকে জবাই এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

বংশাল থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই ম্যানেজারকে জবাই করা হয়েছে কিনা তা জানি না, তবে আমি শুনেছি মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর পুরো বিষয়টি জানা যাবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ