spot_img

পূর্বধলায় রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

জুলফিকার আলী শাহীন, পূর্বধলা (নেত্রকোনা),

জনতারআদালত.কম । ২৬ আগষ্ট, ২০১৭ ।

নেত্রকোনার পূর্বধলা ও দুর্গাপুর উপজেলায় বন্যাদুর্গত ৪০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা জেলা ইউনিট।

গতকাল শনিবার পূর্বধলার জারিয়া বাজারে দুপুরে পূর্বধলা উপজেলার ঘাগড়া ও জারিয়া ইউনিয়ন এবং দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বন্যদুর্গত পরিবারের মঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদের সদস্য গাজী মোজাম্মেল হক টুকু, পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, নেত্রকোনা জেলা পরিষদ সদস্য এ.কে.এম মাজহারুল ইসলাম রানা, শফিকুল ইসলাম, জারিয়া ইউপি চেয়ারম্যান খাদিজা খাতুন, পূর্বধলা উপজেলা যুবলীগ সদস্য রোমেল, রুহুল আমীন প্রমুখ। দুর্গতদের ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, খাবার তেল, চিনি, লবন ও সুজি বিতরণ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ