নিজস্ব প্রতিবেদক , জনতারআদালত.কম , ১৪ জুলাই, ২০১৭ ।

‘সবাইকে শুভেচ্ছা জানাই। যারা আমাকে আজকের দিনকে উপলক্ষ করে শুভেচ্ছা জানালেন, তাদেরকে ধন্যবাদ।’
” আমি আর করবো না মা ইতিহাসের ক্লাশ
শেখ মুজিবকে জাতির পিতা যতদিন না বলছে ইতিহাস ”
অথবা
” যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই ”
কালজয়ী এই গানগুলোকে ৯০ দশকের রাজনৈতিক প্রতিকুল পরিবেশে গণজাগরিত মানুষের মুখে মুখে এনে দেয়ার নাম ফারহানা কালাম লিসা ।
নিজের জন্মদিন উদযাপনের সময় পরিবার আর ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি সবাইকে এভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন ।
এ লাশ ঢাকা আসবেই , বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর এবং নৌকা সহ বেশকিছু দেশাত্মবোধক অ্যালবাম এবং রাজপথের প্রতিবাদী কন্ঠের অধিকারিনী লিসা ৯০ দশকে পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা , যার ধারাবাহিকতায় পরবর্তিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আওয়ামী রাজনীতিতে সক্রীয় অংশগ্রহণ ।

১৯৯৪ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর চেয়ারম্যান মিঃ রস ডেনিয়েল এবং বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন সভাপতি শ্রী শান্তিময় রায়ের বাংলাদেশ সফরে বঙ্গবন্ধু হত্যার বিচার দাবী করে স্মারকলিপি প্রদান করেন ফারহানা কালাম লিসা । এছাড়া তৎকালীন বিএনপি সরকারের আমলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের কাছে একই ধরনের স্মারকলিপি তিনি প্রদান করেন ।
ময়মনসিংহে জন্ম নেয়া লিসার গ্রামের বাড়ি ত্রিশাল থানায় । ফারহানা কালাম লিসা আশা প্রকাশ করেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনগুলোতে বাংলার মানুষের ভাগ্যোন্নয়নে রাজপথে জনগণের পাশে থাকার ।
প্রতিবাদী এই কন্ঠযোদ্ধার জন্মদিনে জনতার আদালত পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ।


























