spot_img

ফাইজার ও সিনোফার্মের টিকা আগামী সপ্তাহে দেয়া শুরু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

আগামী সপ্তাহ থেকে ফাইজার ও সিনোফার্মার টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (১৪ জুন) মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের ফাইজারের ও চীনের সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র বলছে, ইতোমধ্যে নিবন্ধন করেছেন এমন ব্যক্তিরাই ফাইজার ও সিনোফার্মের টিকা পাবেন। খুব শিগগির নিবন্ধন করা ব্যক্তিদের কাছে মোবাইল ফোনে বার্তার মাধ্যমে তারিখ জানানো হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ