spot_img

এখন থেকে পরিচয়পত্র ছাড়া মামলা হবে না

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

গায়েবী মামলার বাদী খুঁজে বের করতে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে মামলা করার সময় বাদীর জাতীয় পরিচয়পত্র গ্রহণ বাধ্যতামূলক করারও নির্দেশ দেয়া হয়।

সোমবার (১৪ জুন) ৪৯টি মামলা নিয়ে হয়রানির অভিযোগে রাজধানীর শান্তিবাগের একরামুল আহসানের আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈতবেঞ্চ এই আদেশ দেন।

এখন থেকে পরিচয়পত্র ছাড়া কোনো মামলা গ্রহণ না করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। বলা হয়েছে এখন থেকে থানায় বা আদালতে কোনো মামলা করার ক্ষেত্রে বাদীর জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে।

৪৯ ভুয়া মামলা নিয়ে হয়রানির শিকার রাজধানীর শান্তিবাগের বাসিন্দা একরামুল আহসান কাঞ্চনের আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ