spot_img

প্রধানমন্ত্রীর গলব্লাডারে সফল অস্ত্রোপচার

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেহে ২৫শে সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় সফল অস্ত্রোপচার হয়েছে। জনতারআদালত.কম-কে খবরটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল কারিম।

বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল কারিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসকের পরার্মশ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন।

এ সময় প্রধানমন্ত্রীর পাশে তাঁর ছোট বোন শেখ রেহানা এবং পুত্র সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। সফল অস্ত্রোপচার শেষে একদিন পর প্রধানমন্ত্রী তাঁর আবাসস্থল এ ফিরে আসেন।

বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। আগামী ৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ