spot_img

প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের ছোঁয়া এখন জনগণের কাছে দৃশ্যমান : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৪ নভেম্বর, ২০১৭ ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের ছোঁয়া এখন জনগণের কাছে দৃশ্যমান।

তিনি আজ শুক্রবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাস্থ জিনজিরা ঈদগা মাঠে জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

নসরুর হামিদ শেখ হাসিনার সরকারকে উন্নয়নের সরকার হিসেবে অভিহিত করে বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে বিশ্বাসী। তাই পদ্মাসেতু থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখন উন্নয়নের ছোঁয়া জনগণ দেখতে পারেছে এবং ভোগ করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের এ উন্নয়ন সম্ভব হয়েছে।

দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের কোথাও আর বিদ্যুতের তার খুটির সাহায্যে ঝুলন্ত অবস্থায় থাকবে না। সমস্ত তার মাটির নিচ দিয়ে নেয়া হবে। আর কেরানীগঞ্জ থেকেই এই প্রকল্পের কাজ শুরু করা হবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাজী মোস্তাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।

জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু সম্মেলনের উদ্বোধন করেন।

ঢাকা জেলা আওয়ামী লীগের নেতা হাজী সেলিম আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ