spot_img

আল কায়দা অভিযোগে কলকাতা শিয়ালদহ ষ্টেশন থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশি নাগরিক

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৪ নভেম্বর, ২০১৭ ।

জঙ্গি অভিযোগে কলকাতা থেকে আরও এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। সাহাদাত হোসেন ওরফে বাবু নামে ওই বাংলাদেশি নাগরিককে শিয়ালদহ ষ্টেশন চত্বর থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। মঙ্গলবার কলকাতা ষ্টেশন থেকে ধৃত ২ আল কায়দা জঙ্গিকে জেরা করে বাবুর খোঁজ মিলেছে বলে দাবি গোয়েন্দাদের। ধৃত ব্যক্তি পশ্চিমবঙ্গে জঙ্গিদের যাতায়াত ও বাসস্থানের ব্যবস্থা করত বলে অভিযোগ।

বাংলাদেশের যশোরের বাসিন্দা সাহাদাত হোসেন। ধৃত দুই আল কায়দা জঙ্গি তানভির ও রিয়াজুলকে একাধিকবার সীমান্ত পারাপারে সাহায্য করেছিল সে। শুক্রবার শিয়ালদহ ষ্টেশন সংলগ্ন জগত্ সিনেমা হলের সামনে থেকে সাহাদাতকে গ্রেফতার করেন গোয়েন্দারা।

কীভাবে সে সীমান্তে জঙ্গিদের পারপার করত ? তার সঙ্গে কাদের যোগ রয়েছে, এসব জানতে সাহাদাতকে জেরা করছেন তদন্তকারীরা। তার থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে ধারণা।

সাহাদাতকে প্রাথমিক জেরা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। টাকার বিনিময়ে একাধিক সন্দেহভাজনকে  সীমান্ত পার করিয়েছে বাংলাদেশি নাগরিক সাহাদাত। তাদের মধ্যে বহু জঙ্গিও থাকতে পারে বলেও আশঙ্কা কলকাতা পুলিশের।মাত্র ৫ হাজার টাকায় সীমান্ত পারাপার করাত সে।

রিয়াজুল ও তানভির ছাড়া অনুপ্রবেশকারীদের মধ্যে কত জন জঙ্গি আছে, তারা কোথায় ছড়িয়ে রয়েছে, সাহাদাতকে জেরা করে এসম্পর্কে তথ্য সংগ্রহ করতে চাইছেন ভারতীয় গোয়েন্দারা। এদিকে, সাহাদাত ৫ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ