জুলফিকার আলী শাহীন, নেত্রকোনা, জনতারআদালত.কম । ১৪ নভেম্বর, ২০১৭ ।

টাকা ছাড়া মিলছে না বিদ্যুৎ সংযোগ। সরকারি খুঁটি, তার ও সরঞ্জামাদি গ্রাহকদের কাছে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিটার প্রতি ৬৫০ টাকার বিদ্যুৎ সংযোগের জন্য নেয়া হচ্ছে ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত।
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের চারটি গ্রাম থেকে বিদ্যুৎ সংযোগের নামে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা অবৈধভাবে হাতিয়ে নেওয়া হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, স্থানীয় ব্যক্তি মো. কালা মিয়া, সিরাজুল ইসলাম, মো. হারুন মিয়া তিন জনের একটি চক্র যাত্রাবাড়ী, কলংকা, রতনপুর ও দাদরাপাড়া এই চারটি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি নেত্রকোনার নাম ভাঙ্গিয়ে এলাকার সাধারন মানুষের কাছ থেকে আবাসিক মিটার বাবদ ৩ থেকে ৫ হাজার টাকা এবং সেচের জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। এবং এব্যাপারে গত ১১ নভেম্বর স্থানীয় ভুক্তভূগিরা লিখিত অভিযোগ আকারে জেলা প্রশাসক নেত্রকোনাকে বিষয়টি অবহিত করা হয়।
এ ব্যাপারে স্থানীয় ভুক্তভূগি অনেকে জানান, কালামিয়া, সিরাজুল, হারুন তারা স্থানীয় আওয়ামীলীগের নামধারী নেতা। তারা বলছে বিদ্যুৎ পেতে হলে অনেক জায়গায় টাকা দিতে হয়। না দিলে বাদ পরে যাব ভেবে টাকা দিয়েছি। এখন টাকা বিদ্যুৎ কোনটারই খবর নাই।
এ ব্যাপারে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মজিবুর রহমান বলেন, অভিযোগ পত্রটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে। খরচের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, প্রতি মিটার বাবদ অফিস খরচ ৬৫০ টাকা।


























