spot_img

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকেন্দ্রের গাছ অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগ

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ১৪ নভেম্বর, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও উপ-স্বাস্থ্যকেন্দ্রের ক্যাম্পাসের ভিতরের ইটের প্রাচী ভেঙ্গে অবৈধভাবে গাছ কেটে নেওয়ার লিখিত অভিযোগ থানায় করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দল্লাহেল মাফি।

১২ নভেম্বর রবিবার থানায় দেওয়া লিখিত অভিযোগে তিনি ঐ এলাকার প্রভাবশালী হুমায়ুন কবীরের নাম উল্লেখ্য করে অভিযোগটি দায়ের করেন। অভিযোগ ও প্রত্যক্ষদশী সুত্রে জানা যায়, গতকাল রবিবার হঠাৎ করেই কয়েকজন গাছ কাটা মিস্ত্রি এসে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ইটের প্রাচী দিয়ে ঘেরা ক্যাম্পাসের মধ্যে থাকা মোটা মোটা মেহগনি গাছ কাটা শুরু করে। এবং ১টি গাছ কেটে মাটিতে ফেলার সময় ক্যাম্পাসের ইটের প্রাচীর উপর পড়ায় প্রাচীটি ভেঙ্গে যায়।

এ খবরটি তাৎক্ষনিকভাবে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আব্দুল্লাহেল মাফির নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক অরবিন্দু রায় হিসাব রক্ষক রবিউল আলম স্যানেটারী ইন্সপেক্টর আজম মোঃ সারওয়ার হোসেন স্বাস্থ্য সহকারী জাহেদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে তারা তাৎক্ষনিক মিস্ত্রিদের গাছ কাটা থেকে বিরত রাখেন,তবে ততক্ষনে গাছ কেটে টন অনুযায়ী ভাগ করে ফেলা হয়েছিলো সে-অবস্থায় গাছটি সেখানে পড়েছিল। এবং তারা খোজ নিয়ে জানতে পারেন ঐ এলাকার প্রভাশালী হুমায়ুন কবিরের নির্দেশে মিস্ত্রিরা গাছ কাটছে বলে নিশ্চিত হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করেন।

পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মাফি অবৈধভাবে সরকারী গাছ কর্তন এবং ইটের প্রাচী ভেঙ্গে ফেলার অভিযোগ এনে ১২৩৬ নং স্মারকে ১২ নভেম্বরে ঐ এলাকার হুমায়নের বিরুদ্বে অফিসার ইনর্চাজ বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দাখিল করেন। এদিকে অভিযোগ দেওয়ার পরের দিন মঙ্গলবার সকালে কেটে ফেলা গাছের টনগুলি হারিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে । গাছের টনগুলি হারিয়ে যাওয়ায় এলাকার সচেতনমহল সংশ্লিষ্ট কতৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন।

এ ব্যাপারে অফিসার ইনর্চাজ আব্দুল মান্নান সোমবার মুঠোফোনে বলেন, ১২ নভেম্বর রবিবার অভিযোগ পেয়েছি আমার অফিসার ঘটনাস্থলে তদন্তে গিয়েছে তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ