ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৯ অক্টোবর, ২০১৭ ।

পাবনার সাঁথিয়া উপজেলার বহালবাড়িয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত। এতে আরো ৩০ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুর ১টার দিকে পাবনা-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত বাসযাত্রীদের পাবনা জেনারেল হাসপাতাল ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এদিকে উদ্ধারকাজে অংশ নেওয়া এক ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, দুপুরে বহালবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংষর্ষ বাধে পরিবহন বাস দুটির। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও এক জনের মৃত্যু হয়।
আতাইকুলা থানার ওসি আবদুর রাজ্জাক এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ইউনুস আলী সমকালকে জানান, আহতদের হাসপাতালে নেওয়ার পর দুই যান মারা যান। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৭ জন।
আহত বাসযাত্রীদের পাবনা জেনারেল হাসপাতাল ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।


























