spot_img

পাঁচ লাখ রোহিঙ্গা নাগরিককে খাদ্য সহায়তা দিবে ডব্লিউএফপি

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) মিয়ানমার থেকে পালিয়ে আসা পাঁচ লাখ রোহিঙ্গা নাগরিককে খাদ্য সহায়তা দিবে।

আজ রাজধানীর একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীরবিক্রম, এর সাথে ডব্লিউএফপি এর নির্বাহী পরিচালক ডেভিড বিসলে সাক্ষাত কালে একথা জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

উভয়েই মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের বর্তমান পরিস্থিতি, খাদ্য সহায়তা, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি নিয়ে মতবিনিময় করেন। ডব্লিউএফপি শিশু ও গর্ভবতী মায়েদের আলাদা করে বিশেষ ধরনের পুষ্টিকর খাবার সরবরাহ করবে বলে মন্ত্রীকে অবহিত করেন।

মতবিনমিয়ের সময় মন্ত্রী ডব্লিউএফপি এর নির্বহিী পরিচালককে জানান, ইউনিসেফ রোহিঙ্গা শিশুদের শিক্ষার ব্যবস্থা করবে। এসময় মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দীর্ঘ মেয়াদে বাংলাদেশে রাখা সম্ভব না। মিয়ানমারকে এসব নাগরিকদের ফিরিয়ে নিতে হবে। বর্তমানে বাংলাদেশে এমনিতেই খাদ্য মূল্য উর্ধ্বমূখী। তাই দ্রুত এসব নাগরিকদের ফিরিয়ে নিতে কুটনৈতিক তৎপরতা জোরদারের আহবান জানান মন্ত্রী।

ডেভিড বিসলে মন্ত্রীকে জানান, খাদ্য সহায়তা অব্যাহত রাখতে ইতিমধ্যে তিনি বিভিন্ন দেশের সাথে আলোচনা করেছেন। কুটনৈতিক তৎপরতা মিয়ানমারের নাগকিদের ফিরিয়ে নিতে বিভিন্ন দেশের সাথে কথা বলেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ